ঈশ্বরগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিনের সভাপতিত্বে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব রহমান, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা নূরুল হুদা খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, কৃষি কর্মকর্তা নুসরাত জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিভিন্ন প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দফতর এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।