ঈশ্বরগঞ্জে বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ নভেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌরসভার আব্দুস ছাত্তার কমান্ডার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে.এম ফরিদ উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নূরুল হুদা খান, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।