মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা

জাগো বুলেটিন ID: EP-20572

“দুর্ঘটনা – দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই শ্লোগানকে প্রাদান্য দিয়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ফায়ার সার্ভিস ওসিভিল ডিফেন্স সপ্তাহ ১৫-১৭ নভেম্বর ২০২২ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশন এর উদ্যোগে নগরকান্দা ফায়ার সার্ভিস এর কার্যালয়ে সকাল ১১ টায় অনুষ্ঠান টি শুরু হয়। নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শরীফ এর সঞ্চালনায় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, পল্লী বিদুৎ সমিতির পরিচালক জাহাঙ্গীর আলী ইকবাল, ডাংঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বুলবুল সরদার, সাংবাদিক শওকত আলী শরীফ, শফিকুল ইসলাম মন্টু সহ বিভিন্ন পেশা মানুষ উপস্থিত ছিলেন।