ফুলকলি’র শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরীক্ষা ও করোনার টিকা প্রদান
দাগনভূঞা উপজেলার ঐতিহ্যেবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলকলি মডেল কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ পরিক্ষা ও করোনার টিকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল থেকে উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়াস্থ বিদ্যালয়ের নিজস্ব ক্যম্পাসে এসব কর্মসূচি পালন করা হয়।
এর আগে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফেনী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলী।
এতে অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন জায়লস্কর ইউনিয়নের মাওলানা আবদুল হক সাহেব জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবু তাহের,গজারিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সহ সভাপতি হাজী মমিনুল হক,দাগনভূঞা প্রেস ক্লাবের সদস্য মোকাররম হোসেন পিয়াস।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জারা আক্তার মিলি, শাহেনা আক্তার কাকন,আবদুল আউয়াল মামুন, সাবেক শিক্ষক জাহিদ হাসান, সহকারী শিক্ষক তাসলিমা আক্তার লিমু,খাদিজা আক্তার মুন্নী,রোকসানা আক্তার তৃপ্তি প্রমূখ।