পৈতৃক সম্পত্তির দখল পাইতে ইউপি সদস্যকে ঘুষ প্রদান, প্রতিকার না পেয়ে সহযোগীর গাড়ি জব্দ
বরগুনার আমতলীতে বেদখল হওয়া পৈতৃক সম্পত্তির দখল পাই দেওয়ার কথা বলে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্য (মেম্বার) এর বিরুদ্ধে।
বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে।
ভুক্তভোগী ও ঘটনা সুত্রে জানাযায়, গত এক বছর আগে পটুয়াখালী গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের গোলখালী গ্রামে (বর্তমান) বসবাসকারী বারেক তালুকদারের ছেলে শহিদুল তালুকদারের কাছ থেকে তার বেদখল হওয়া ২৩ নং সোনাখালী মৌজার ১৪ একর সম্পত্তি শালিস সমাধানের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার কথা বলে আমতলী আঠারগাছিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দীন মোল্লা পঞ্চাশ হাজার টাকা ঘুষ নিয়েছেন।
ইউপি সদস্য নাসির উদ্দীন মোল্লার দাবিকৃত ঘুষের পঞ্চাশ হাজার টাকা দেওয়ার এক বছর অতিবাহিত হলেও কোন সমাধান না পেয়ে গতকাল ঐ অভিযুক্ত ইউপি সদস্য নাসির উদ্দীন মোল্লা’র সহযোগী ৫ নং ওয়ার্ড পূর্ব সোনাখালী গ্রামের বাসিন্দা শানু ফকিরের ছেলে হোচেন ফকিরের মোটরসাইকেল আটকে (জব্দ) করে রেখেছে ভুক্তভোগী শহিদুল তালুকদার।
এবিষয়ে ভুক্তভোগী শহিদুল তালুকদার বলেন, আমার বাবা/দাদার পৈতৃক সম্পত্তি বুঝিয়া পাইতে এক রকম বাধ্য হয়েই মেম্বার নাসির মোল্লা’র মামাতো ভাই আলমাস তালুকদারের কাছে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়েছি, আমার কাছ থেকে নেওয়া টাকা আলমাস হোচেন ফকিরের কাছে দিয়েছে। ক্ষতিগ্রস্ত শহিদুল আরও বলেন, আমি নাসির মোল্লারে দেওয়া ঘুষের টাকা আমার আত্মীয় স্বজন সহ বিভিন্ন লোক নিয়ে অনেকবার চাইতে গেছি, কোন সমাধান না পাওয়ায় তার সহযোগী হোচেন ফকিরের মোটরসাইকেল আটকাইয়া রাখছি, আমার টাকা এবং সমাধান না পাওয়া পর্যন্ত আমি এই গাড়ি কাউকে দিবো না এবং আমার সাথে কেন এই রকম প্রতারণা করা হইছে আমি তার বিচার চাই।
টাকা নেওয়ার কথা অশ্বিকার করেন অভিযুক্ত মেম্বার নাসির মোল্লা’র মামাতো ভাই অভিযুক্ত আলমাস তালুকদার। কিন্তু টাকা লেনদেনের কথা মোবাইল কথা বলার রেকর্ড করেন ভুক্তভোগী শহিদুল ইসলাম।
এবিষয়ে হোসেন ফকির বলেন, আমারে আলমাস ও কোন টাকা দেয় নাই আর শহিদুল ও কোন টাকা দেয় নাই, শহিদুল আমার গাড়ি কেন আটকাইছে? আমার গাড়ি ফেরত চাই।
এবিষয়ে ইউপি সদস্য মোঃ নাসির উদ্দীন মোল্লাকে একাধিকবার ফোন দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম মিজানুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।