জনগনের অবস্থার পরিবর্তনের দিক লক্ষ্য রেখে আমরা রাষ্ট্র চালাচ্ছি – পঞ্চগড়ে রেল মন্ত্রী
রেলপথমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, আমাদের সরকার গরীব মানুষের যাতে অবস্থার পরিবর্তন হয় সেইটাকে প্রাধান্য দিয়ে আমরা রাষ্ট্র চালাচ্ছি।
তিনি শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে পঞ্চগড় বাজারে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া মাকের্ট পরিদর্শন কালে এ সব কথা বলেন।
সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি আরোও বলেন, আমরা ত্রান মন্ত্রনালয় থেকে বা সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে আমরা যতটুকু পারি আপনাদের পাশে এই বিপদের দিনে দাড়ানোর চেষ্ঠা করবো।
এসময় পঞ্চগড় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হানান্ন শেখ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত শুক্রবার দিনগত রাতে শনিবার (১২নভেম্বর) মধ্য রাতে জেলা শহরের প্রান কেন্দ্র বাজারের মাংস হাটি, মুরগী হাটি, চুড়িপট্টি, শুটকি হাটি ও গালামালের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিক ভাবে ধারনা করেছে শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত। এরপর চারপাশে আগুন ছড়িয়ে পরলে প্রায় ৭০ টি দোকান পড়ে ছাই হয়ে যায়। ঘটনার পরপরেই খবর পেয়ে পঞ্চগড় সদর, বোদা, আটোয়ারী তেঁতুলিয়ার ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।