রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঈশ্বরগঞ্জে ভিন্ন মাত্রা যোগ করেছে সেনেগাল সমর্থকগোষ্ঠী

জাগো বুলেটিন ID: EP-21009

য়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফুটবল বিশ্বকাপে মুসলিম দেশ সেনেগালের ভালো ফলাফল ও সমর্থন জানিয়ে শতাধিক ফুটবল প্রেমিক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিলের আয়োজন করেছেন।

সোমবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার পৌর শহরের পাট বাজার মোড়ে দলে দলে জড়ো হতে থাকে সেনেগালের সমর্থনরা। সেনেগালের হাজারো সমর্থক নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় খেলার মাঠে শোভাযাত্রাটি শেষ হয়।

এরপর ঈশ্বরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সেনেগাল সমর্থকরা আর্জেন্টিনার সমর্থকদের সাথে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা সেনেগাল কমিটির সভাপতি শাহাজুল ইসলাম বলেন, সেনেগাল দলের খেলার ধরণ কলাকৌশল আমাদের মুগ্ধ করেছে, এবারের বিশ্বকাপে দলটিকে সমার্থন করেছি। তাছাড়া সেনেগাল এর প্লেয়াররা অধিক পরিশ্রমী, প্রতিটি প্লেয়ারের নিজস্ব একটি করে ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা রয়েছে। আশ্চর্য্যজনক হলেও সত্য যে সেনেগাল দলের প্লেয়াররা কাতার বিশ্বকাপে আশার সময় সকল প্লেয়ার পাঞ্জাবি পাজামা পরিহিত হয়ে ইসলামী বেশে এসেছে।

তাদের এসব বৈশিষ্ট্য আমাদের হৃদয় ছুয়ে গেছে। এসব বিবেচনা করে আমরা ঈশ্বরগঞ্জের ফুটবল প্রেমিক খেলোয়াড়সহ স্থানীয় শতাধিক যুবক সেনেগালকে সমর্থন করেছি।