সোমবার, ২১ নভেম্বর ২০২২
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

জাগো বুলেটিন ডেস্ক

কুমিল্লা মুরাদনগর উপজেলায় আন্তঃজেলার ডাকাত দলের ২ সদস্য কে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।গত শনিবার (১৯ নভেম্বর) রাতে বাঙ্গরা বাজার থানার এস আই শাখাওয়াত হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কুমিল্লা কোতয়ালী থানাধীন কান্দিরপাড় ও শাসনগাছা এলাকা থেকে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
আসামীরা সংঘবদ্ধ আন্তঃ জেলা ডাকাত/চুরি/ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ অপরাপর সহযোগীরা অত্র কুমিল্লা জেলাসহ  বাঙ্গরা বাজার থানা এলাকায় চুরি ডাকাতি করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামীরা হলো, চান্দিনা থানার কোরবানপুর এলাকার পিতা-মূত রেনুমিয়ার ছেলে মোঃ কাউছার (২৫), বাঙ্গরাবাজার থানাধীন হাটাশ গ্রামের পিতা- মূত সাহেব আলী  সৎ পিতা আব্দুল বারেক এর ছেলে জীবন মিয়া প্রকাশ জীবন প্রকাশ জীবু (৪২)।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে