পঞ্চগড়ে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন
পঞ্চগড়ে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২নভেম্বর) পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
ডিজিটাল উদ্ভাবনী মেলার ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম।
এসময় তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে সরকারি অডিটোরিয়ম হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিপঙ্কর রায়,পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হান্নান শেখ, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হকসহ বিভিন্ন দপ্তরের সেবামুলক প্রতিষ্ঠান,স্কুল ও কলেজের শিক্ষক/শিক্ষার্থী ছোট বড় নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।