ডিমলায় ওপেন হাউস ডে পালিত
নীলফামারী ডিমলা উপজেলার ডিমলা থানা চত্বরে ডিমলা থানার আয়োজনে “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়।
বুধবার (২৩ নভেম্বর)বিকেলে তদন্ত অফিসার বিশ্বদেব রায়’র সঞ্চালনায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন (ডোমার-ডিমলা)নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
সভাপতিত্ব করেন ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম সরকার মিন্টু, উপজেলা বীরমুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা।
উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, সুধীমহল বিভিন্ন পত্রিকার ও ইলেকট্রনিক,প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, ঈমাম,পুরোহিত, এবং বিভিন্ন শ্রেণি পেশার সাধারন মানুষ , থানার সকল পুলিশ পরিদর্শকগন।
‘ওপেন হাউজ ডে’ তে অপরাধী ও অপরাধের সাথে জড়িত ব্যক্তিগনের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্হা গ্রহনের জন্য ভুক্তভোগীরা আবেদন জানান।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা,আনোয়ারুল হক সরকার মিন্টু প্রেসক্লাব ডিমলা এর সভাপতি সারোয়ার জাহান সোহাগ প্রমুখ।