রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

দুর্গাপুরে ভেজা ও ওভারলোড বালু পরিবহনের অপরাধে এক লক্ষ টাকা জরিমানা

জাগো বুলেটিন ID: EP-21220

নেত্রকোণার দুর্গাপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভেজা ও ওভারলোড বালু পরিবহনের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২নং বালু ঘাটের বিডার কে ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম। এ-সময় ওভারলোড বালু ট্রাকগুলো থেকে অতিরিক্ত বালু আনলোড করার নির্দেশ দেয়া হয়।

জানা যায়, দুর্গাপুরের সোমেশ্বরী নদী থেকে ভেজা বালু পরিবহনের কারনে রাস্তা কাদা হয়ে যায়। যা চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ে। এছাড়াও বালু ওভারলোড পরিবহনের কারনে রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হচ্ছে।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম বলেন, ভেজা বালু পরিবহনকারী ট্রাক, লড়ি ও মিনিট্রাক চালকদের সতর্ক করে দেয়া হয় এবং বালু মহালের কোন ঘাট থেকেই ভিজা বালু পরিবহন করা যাবে না। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।