রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঈশ্বরগঞ্জে ২৫ লক্ষ টাকার জাল নোট সহ আটক ৩

জাগো বুলেটিন ID: EP-21236

জাল নোট সহ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২ শিশুকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে প্রায় ২৫ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

জানা যায়, শনিবার সকালে দুই শিশু ঈশ্বরগঞ্জ পৌর বাজারে সিনেমা হল রোডের এক মোদি দোকান থেকে চিনি, সাবান ও অন্যান্য কিছু পণ্য কিনে ১ হাজার টাকার একটি নোট প্রদান করে। এসময় বিক্রেতা টাকা হাতে নিয়ে বুঝতে পারে যে হাজার টাকার নোটটি জাল। তখন বিক্রেতা তাদের জিজ্ঞেস করে- এই নোট কোথা থেকে পেয়েছো? এসময় শিশুরা যথাযথ উত্তর দিতে না পারায় তাদের উপর সন্দেহ হয় বিক্রেতার। এসময় আরেক দোকানী তাদের কাছে আরও কিছু নোট দেখতে পায়। তখন তাদের কাছ থেকে ১ লাখ টাকার জাল নোট পাওয়া যায় । এসময় উপস্থিত জনতা দুই শিশুর কাছ থেকে এক (০১) লাখ টাকার জাল নোটসহ আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেয় এবং ঘটনায় জড়িত মূল হোতাদের ধরতে আটককৃতদের নিয়ে কাজ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটককৃতরা হলেন রাজিবপুর ইউনিয়নের বৃ-দেবস্থানের মৃত কাজী মোঃ আক্কাস আলির পুত্র মোঃ আবুল কাশেম (৭০) ও তারই দুই নাতি হাসান(১১) পিতা আবু কাউসার, মোঃ পাপ্পু (৯) মোঃ বাহাদুর। আরও জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে জাল নোট তৈরির ২ রুল সিকিউরিটি পেপার উদ্ধার করা হয়েছে৷

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, কেনাকাটার মাধ্যমে বাজারে জাল টাকা ও দুইজনকে আটক হওয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে ১ হাজার টাকার ২৪ টি বান্ডেল ও লোস ৯০ হাজার টাকার জাল নোটসহ তিজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জাল নোট সংক্রান্ত আরও তথ্য জানতে জিজ্ঞাসাবাদ চলমান।