রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া সেই নাজমা পেল জিপিএ-৪.২৮

জাগো বুলেটিন ID: EP-21400

নিজের বাড়িতে বাবার লাশ চারদিকে স্বজনদের কান্না-আহাজারি। এমন পরিস্থিতিতে বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সেই নাজমা বেগম জিপিএ-৪.২৮ পেয়েছে। শিক্ষার্থী নাজমা বেগম দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বনগ্রাম গ্রামের মৃত নুরুল হকের মেয়ে। সে দুর্গাপুর উপজেলার নবারুণ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলো। নাজমার পাসের বিষয়টি নিশ্চিত করেছেন নবারুণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার ভাদুড়ি ।

প্রধান শিক্ষক অশোক কুমার ভাদুড়ি বলেন, ছোটবেলা থেকেই সে অনেক মেধাবী নাজমা পড়াশোনায়ও ভীষণ মনোযোগী ছিলো। বাবার লাশ বাড়িতে রেখে মনে কষ্ট চেপে সে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। নাজমার ফলাফলে আমরা অত্যন্ত খুশি হয়েছি। পরীক্ষার সময় তার বাবা মারা না গেলে হয়তো সে জিপিএ-৫ অর্জন করতে পারত। নাজমা জীবনে অনেক বড় হোক এই কামনা করি।

উল্লেখ্য, (১৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার থেকে শুরু হয় এসএসসি পরিক্ষা। (১৭ সেপ্টেম্বর) শনিবার বাংলা দ্বিতীয় পত্র পরিক্ষা ছিলো নাজমার কিন্তু আগের দিন শুক্রবার রাতে আকস্মিক স্টোকজনিত কারণে নাজমার বাবা নুরুল হক মীর (৫৬) মারা যান। পরিবারের কর্তার হঠাৎ এই চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছেন না স্বজনরা। এমন অবস্থায় বাবার মরদেহ বাড়িতে রেখে দুচোখে জল নিয়েই পরীক্ষার টেবিলে বসেছিল নাজমা বেগম।