রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দায় সড়ক যেন মরন ফাঁদ, ঘটতে পারে দূর্ঘটনা

জাগো বুলেটিন ID: EP-21528

রিদপুর -চাঁদহাট সড়কের শশা বড় ব্রীজ নামক স্হানে সড়ক যেন মরন ফাঁদ হয়ে দাড়িয়ে আছে।যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা।প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে এই সড়ক দিয়ে।শশা”র বড় ব্রীজ থেকে শশা ছোট ব্রীজ এর ঢালু পর্যন্ত কয়েকটি স্থানে রাস্তার দেবে ভয়ংকর মরন ফাঁদ তৈরি হয়েছে। ঝুকিপূর্ণ ভাবে চলাচল করছে যানবাহন। ফরিদপুর সড়ক বিভাগ থেকে এখনো পর্যন্ত সড়কের সেই স্থানের কোন সংস্করণ না করায় যে কোন সময় ঘটতে পারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।সড়ক বিভাগ থেকে প্রতিবছর জুড়ই চলে সড়কে তালীপট্টি। রাস্তা সংস্কার নামে হরিলুট হলেও কাজে কাজ কিছুই হচ্ছেনা।দেখবাল কারীরাই যেন তাদের চোঁখ বন্ধ অবস্থায়।স্থানীয় লোকজন জানান রাস্তার এই জায়গায় সড়ক বিভাগ থেকে জোড়াতালি বার বার দিলেও তা সঠিক ভাবে সংস্কার না করায় কাজের কাজ কিছুই হচ্ছেনা। স্থানীয় লোকজন আরো জানান রাস্তায় কাজ করে যাওয়ার কিছুদিন না যেতেই আবার সেই খারাপ অবস্থা। নগরকান্দা উপজেলার প্রকৌশলী মোশাররফ হোসেন বলেন সড়কের এমন অবস্থা হয়েছে এবিষয় ফরিদপুর সড়ক বিভাগ কে জানিয়েছি এবং তারা তাড়াতাড়ি রাস্তার কাজ করবেন বলেন তেমনটি জানিয়েছেন। ফরিদপুর জেলা সড়ক বিভাগের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য জানা যায়নি।