রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

কুমিল্লায় পাভেল হত্যার ঘটনায় ৪ আসামি গ্রেপ্তার

জাগো বুলেটিন ডেস্ক

কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় কলেজ শিক্ষার্থী মো: পাভেল (১৮) হত্যার চার আসামিকে গ্রেপ্তার করেন পুলিশ।

রোববার (৪ ডিসেম্বর) সকাল ১২টায় কুমিল্লা জেলা পুলিশের কনফারেন্স রুমে মিট দ্যা প্রেস এসব তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।
তিনি বলেন, রাকিব আর পাভেল বন্ধু, ঘটনার একমাস আগে পাভেল আর রাকিব তাদের কলেজ ফেনী মহিপাল কলেজে আধিপত্যকে কেন্দ্র করে রাকিবকে মারধর করে পাভেল। এর জের ধরে পাভেলের উপর রাগ সৃষ্টি হয় রাকিবের। পরে রাকিব পাভেলকে মারধর করার জন্য পাভেলের নানার বাড়িতে কখন সেই আসে তার খোঁজে রাখেন রাকিব। পরে নানার বাড়ির সামনে পাভেল আসলে আসামি রাকিব তার সহযোগী অনিকসহ সুইস গিয়ার দিয়ে পোচ মারে পাভেলকে। পরে পাভেলক রক্তাক্ত অবস্থায় ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে পাভেল মারা যায়। এতে পাভেলকে বাঁচাতে আসলে আরো দুইজন আহত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফেনী সদর থানার গজারিয়া কান্দি এলাকার ফারুক আহাম্মদের ছেলে আবু হুরাইয়া অনিক, চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সালমান হোসেন, একই এলাকার রবিউল হক ওরফে জানু মিয়ার ছেলে নাঈমুল হক রাকিব এবং উপজেলার আলকরা ইউনিয়নের ধোপাখিল এলাকার শামসুল হকের ছেলে নাজিমুল হক জয়।
উল্লখ্য, গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় ব্যাটমিন্টন খেলাকে কেন্দ্র করে আলকরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামের ভূঁইয়া বাড়ী সংলগ্ন ব্যাটমিন্টন মাঠে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন।