রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নরসিংদীতে বেড়াতে এসেছে তরুণীর রহস্যজনক মৃত্যু

জাগো বুলেটিন ID: EP-21619

রসিংদীর পৌর শহরের ব্যাংক কলোনি এলাকার একটি বাসা থেকে সুরভী আক্তার (২৮) নামে এক তরুণীর ঝুলন্ত ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুরভী কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মৃত সোহেল মিয়ার মেয়ে।

নি’হতের স্বজনরা জানায়, সুরভী বৃহস্পতিবার দুপুরে তার দূরসম্পর্কের চাচা বাহাদুর মিয়ার বাসায় বেড়াতে আসে। ভোরে বাহাদুর নিজেই তরুণীর ফাঁস নিয়ে আত্মহত্যার বিষয়টি নিহতের বাড়িতে ফোন করে জানায়। পরে স্বজনরা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম জানান, মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শনিবার দিবাগত রাতের কোনো একসময় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঘটনার পর থেকে বাড়ির মালিক নিহত তরুণীর দূরসম্পর্কের চাচা বাহাদুর পলাতক আছেন এবং তাকে ধরতে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।

দুপুরে তার দূরসম্পর্কের চাচা বাহাদুর মিয়ার বাসায় বেড়াতে আসে। ভোরে বাহাদুর নিজেই তরুণীর ফাঁস নিয়ে আত্মহত্যার বিষয়টি নিহতের বাড়িতে ফোন করে জানায়। পরে স্বজনরা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।