মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

দুর্গাপুর মুক্ত দিবসকে ঘিরে উপজেলা প্রশাসনের নানা আয়োজন

জাগো বুলেটিন ID: EP-21695

ডিসেম্বর দুর্গাপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলার দামাল ছেলেদের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলাকে মুক্ত করা হয়। এই দিবসটি ঘিরে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রায়, সাংস্কৃতিক অনুষ্ঠিত, চিত্রাংকন প্রতিযোগিতা সহ না-না আয়োজন উপজেলা প্রশাসনের। ০৬ ডিসেম্বর দুর্গাপুর মুক্ত দিবস উদযাপনের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে ১০৭ জন বীর মুক্তিযোদ্ধার হাতে পতাকা তুলে দেওয়া হয়েছে আজ।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন,দুর্গাপুর মুক্ত করতে যেসকল মুক্তিযোদ্ধা অংশ নিয়েছিলো তাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। অনেককেই আমরা হারিয়েছি। বর্তমানে দুর্গাপুরে ১০৭ জন জীবিত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। তাদের শ্রদ্ধা জানাতে ১০৭ জন মুক্তিযোদ্ধার হাতে মুক্তিযোদ্ধের পতাকা তুলে দিয়েছি। আগামীকাল মুক্ত দিবসে সকলে একত্রিত হয়ে শোভাযাত্রা করবো।