সিরাজগঞ্জের সলঙ্গায় পিকআপ-লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সিরাজগঞ্জে মাছের পিকআপ গাড়ী ও লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইয়াসিন (৩০) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে রামকৃষ্ণপুর ইউনিয়নের হরিণচড়া বাজারের পশ্চিম সাইডে ইট ভাটার সামনে এ দুঘর্টনা ঘটে। নিহত ইয়াসিন (৩০) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কাটগড়া গ্রামের বাদশা ফকিরের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার টি আই মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন, তিনি জানান জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের হরিণচড়া বাজারের পশ্চিম পাশে একটি লরি ও মাছের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়েছে। এঘটনায় আরো ২ জন আহত হয়েছে বলে তিনি জানান।
তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।