রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

জাগো বুলেটিন ID: EP-21862

টুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়ন ভূমি অফিসের পুকুর পাড়ে ককটেল বিস্ফোরণ এবং অবিস্ফোরিত অবস্থায় ৪টি ককটেল, ৩টি পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় জড়িত থাকার সন্দেহে মাসুদ রানা নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১১টায় শহরের কলেজ রোডে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাসুদ রানা গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোণিত কুমার গায়েন জানান, গতকাল রাত দশটার দিকে সদর ইউনিয়ন ভূমি অফিসের পুকুর পাড় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনে এলাকাবাসী। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় আরও চারটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করে। ওই রাতেই পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। এর ধারাবাহিকতায় এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।