রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি

জাগো বুলেটিন ID: EP-21905

বার মাঝে ঐক্য করি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে ২৫ শে নভেম্বর থেকে ১০ই ডিসেম্বর এলাকার পনেরশো জনগণকে নিয়ে নারী ও শিশু নির্যাতন নির্মূলকরনে প্রচার অভিযান পরিচালনা করা হয়।

আজ শুক্রবার ৯ ডিসেম্বর সদরের পলাশবাড়ীতে সাইকেল রেলি অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় পলাশবাড়ী ইউনিয়নের শিশু ফোরাম, যুব ফোরাম ও এলাকার জনগণ।

র‍্যালীতে উপস্থিত ছিলেন পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহিম তালুকদার অত্র ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

তরণী বাড়ি ২ নং গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র রায় ও পলাশবাড়ি গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি হারিস উদ্দিন।

জানা যায় অনেক আগে থেকে নারী ও শিশু নির্যাতন বন্ধে এরকম কার্যক্রম পরিচালিত করে আসছে সংগঠনগুলো,

এরমধ্যে সাইকেল র‍্যালি, উঠান বৈঠক, মেয়ে শিশুদের নিয়ে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।