ময়মনসিংহে বেগম রোকেয়া দিবস পালিত
শুক্রবার দুপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দাস্থ বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভায় অনুষ্ঠিত। বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক মোঃ মাহবুবুর রশিদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ।
এছাড়াও রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি বাংলাদেশ কৃষি অর্থনৈতিক বিভাগ ও পরিচালক এগ্রি বিজনেস প্রফেসর ড. ইসমত আরা বেগম, মহিলা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক দিলখোশ জাহান এবং প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে প্রান্তি আক্তার, বিউটি আক্তার, ঝুম আক্তার, আরিফা জামান প্রমূখ বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক শাহরিনা জাহান এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন হোস্টেল মেট্রন মঞ্জুয়ারা খাতুন ।
আলোচনা অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী ১ম,২য়,৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ ।