পঞ্চগড়ে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামীলীগের মিছিল ও সমাবেশ
বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, অপতৎপরতা সরকারী স্থাপনা ভাংচুর ও আইনশৃংখলা বাহিনীর উপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ।
শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্ক মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
এসময় জেলা আওয়ালীগের সহসভাপতি আবু তোয়বুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জাকিয়া খাতুনসহ জেলা আওয়ামীলীগের নেতা-কর্মীরা অংশ নেন।
প্রতিবাদ মিছিল শেষে শহরের শেরে বাংলা পার্ক মুক্ত মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, আমরা মাঠে আছি, মাঠে থাকবো। বেগম জিয়া যেটা বাস্তবায়ন করতে পারেনি। জননেত্রী শেখ হাসিনা সেটাই বাস্তবায়ন করে দেখিয়েছে।
শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাড়াবো।
এসময় তিনি আরো বলেন, শেখ হাসিনা যাকে নৌকা দিবে তার পক্ষে আমরা কাজ করবো।