রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে দুই পক্ষের জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ, বাড়িতে আগুন

জাগো বুলেটিন ID: EP-22064

মা-জমির দ্বন্দে নিজে নিজেই বসত বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় পঞ্চগড়ের বোদা উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার আমিনুর ইসলাম ও জাহানারা বেগমের দুটি ঘর আগুন লাগে পুড়ে যায়। এতে প্রতিবেশীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

প্রতিবেশী নুর হোসেন, নুরুল ইসলাম ও তমিজা খাতুন জানান ১৬ শতক জমি নিয়ে আমিনুল ইসলাম ও জাহানারা বেগমের সাথে পূর্ব বিরোধ চলছিল।

শনিবার সকালে আমিনুল ইসলাম তার ভোগদখলীয় জমিতে গাছ রোপন করতে গেলে জাহানারা বাধা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটির সময়ে জাহানারার জামাই আনোয়ার হোসেন ঘরে আগুন লাগিয়ে দেয়। পরবর্তীতে আমিনুল ইসলাম তার বসত বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

জাহানারার ছেলে জাহানুর জানান, আমি বাড়িতে ছিলাম না ফায়ার সার্ভিসের গাড়ি যাইতে দেখে গিয়ে দেখি ঘরে আগুন।তবে কে আগুন লাগিয়েছে তা জানিনা।
আমিনুল ইসলাম জানান, আমার ভোগ দখলীয় জমিতে গাছ রোপন করতে গেলে জাহানারাসহ তার পরিবার বাধা দেয়। এতে তাদের সাথে কথা কাটাকাটি হয়। পরে নিজেরাই নিজের ঘরে আগুন লাগিয়ে দেয় এবং আমার বসত ঘরেও আগুন লাগিয়ে দেয় তারা।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার তুষার কান্তি রায় জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।