রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-22092

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নগরকান্দা উপজেলা শাথার ত্রী- বার্ষিক সম্মেলন ১১ ডিসেম্বর নগরকান্দা জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান এলাহির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল এম এ মান্নান ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান সরদার উপজেলা চেয়ারম্যান,বেলায়েত হোসেন মিয়া সাধারণ সম্পাদক নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ,মেহেদি হাসান লিটু, শিশু ও পরিবার কল্যাণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, এডভোকেট উজ্জ্বল প্রসাদ কানু সদস্য কেন্দ্রীয় কমিটি, মোঃ রফিকুল ইসলাম রফিক সদস্য কেন্দ্রীয় কমিটি,বিপুল কুমার বিশ্বাস সদস্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ফয়সাল আহ্মেদ রবিন সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখা, মইনুল ইসলাম রিপন সাধারণ সম্পাদক নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী।