মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

জাগো বুলেটিন ডেস্ক

জেলার তারাকান্দা উপজেলায় আজ ট্রাক চাপায় সিএনজি- চালিত অটোরিকশার চালকসহ দু’জন নিহত হয়েছেন।
আজ মঙ্গলকবার দুপুর ১১টার দিকে তারাকান্দা উপজেলার শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে গোপালপুর খামারবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের সোহাগ মন্ডল ও সিএনজি-চালিত অটোরিকশার চালক উপজেলার ইমাদপুর গ্রামের মো. হাফিজুল ইসলাম। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সোহাগ মন্ডল তার স্ত্রীকে নিয়ে সিএনজি-চালিত অটোরিকশা যোগে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন।পথিমধ্যে সিএনজি-চালিত অটোরিকশাটি খামারবাজার এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই সোহাগ মন্ডল ও সিএনজি-অটোরিকশার চালক নিহত হন।
তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।