রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ডিমলা সদর ইউপি চেয়ারম্যান কাশেম’র জানাজায় মানুষের ঢল

জাগো বুলেটিন ID: EP-22261

নীলফামারীর ডিমলা উপজেলার ৩ নং ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম সরকার (৬০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি বাবুরহাট গ্রামের মৃত: এমাজ উদ্দিন সরকারে এর পুত্র ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারের ছোট ভাই। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ্য থাকায় গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) রাত সারে ১০ টায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

পারিবার সূত্রে জানা যায় মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যায়। তার অকাল মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমেছে। বৃহস্পতিবার (১৫-ডিসেম্বর) বাদ যোহর দুপুর ২টায় উপজেলা পরিষদ মাঠে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করে।

জানাজায় উপস্থিত ছিলেন- নীলফামারী-১ এর সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। অন্যান্যদের মধ্যে ছিলেন-জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.মমতাজুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, ডোমার উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার (মিন্টু), অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান,প্রেসক্লাব ডিমলার সভাপতি সারোয়ার জাহান সোহাগ, ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, ১০টি ইউ.পি চেয়রম্যান/মেম্বার ও উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন স্তরের জনগণ।

তার মৃত্যুতে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: আফতাব উদ্দিন সরকার (এমপি) গভীর শোক প্রকাশ করেন।