রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

জাককানইবির  নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের এক যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত 

জাগো বুলেটিন ID: EP-22270

 

জ বৃহস্পতিবার বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চুরুলিয়া মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের ১ম যুগপূর্তি অনুষ্ঠান এবং ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক নাট্য উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের  মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর  উপাচার্য প্রফেসর ডঃ সৌমিত্র শেখর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আল জাবির।

কলা বিভাগের ডীন ড. আহমেদুল বারী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য শাহাদাত হোসেন খান হিলু, ত্রিপুরা ভারতের নাট্যব্যক্তিত্ব উত্তম সাহা এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।