রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

বগুড়ায় মহান বিজয় দিবস উদযাপন

জাগো বুলেটিন ID: EP-22324

জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ ও উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনী মধ্যে দিয়ে দিবসটির সূচনা হয়।
এরপর জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন সকল সরকারি বেসারকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহসকল শ্রেণী পেশার মানুষ শহরের মুক্তির ফুলবাড়ি শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম,পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ,জেলা আওয়ামী লীগ পুষ্পস্তবক অর্পণের পর পর অন্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৮টায় বগুড়া শহীদ চান্দু ক্রিকেট ষ্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, শিশু কিশোরদের সমাবেশ, কুচকাওযাজ ও ডিসপ্লে প্রদর্শন করেন। বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে শিশু চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়। বেলা ১২ টায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সংর্ধনা প্রদান করা হবে।
সন্ত্রাস জঙ্গীবাদ ও মাদক বিরোধী জনমত সৃষ্টির জন্য আলোচনা ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত মসজিদ ওঅন্যান্য উপসনালয়ে বিশেষ মোনাজাত করাহয়। জেলার সকল মসজিদে ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে দোয়া, মিলদ হামদ-নাত প্রতিযোগিতা ও পুরষ্কার প্রদান করা হয়।
সন্ধ্যায় শহরের মুজিব মঞ্চে ‘জাতির পিতার স্বপ্নের সোনারবাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার “শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহরের বিভিন্ন সরকারি ও অসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়।