রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে বিজয় দিবসে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধাঞ্জলী অর্পন

জাগো বুলেটিন ID: EP-22362

ঞ্চগড়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে শহরের মুক্তিযোদ্ধা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুরু হয়।
পরে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, সার্কিট হাউজের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও জেলা পরিষদের সামনে অবস্থিত বদ্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হান্নান শেখ, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সজীব ওয়াজেদ জয় পরিষদ, ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ, মুজিব সেনা ঐক্যলীগ, পঞ্চগড় প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ জেলার বিভিন্ন সরকারী, বেসরকারি, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদ বীরমুক্তিযোদ্ধা স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে। পরে বীর শহীদরের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।