রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মাদারীপুরের যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন

জাগো বুলেটিন ID: EP-22368

থাযথ মর্যাদায় মাদারীপুরের কালকিনিতে পালিত হচ্ছে বঙ্গালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান বিজয় দিবস। এ উপলক্ষে রাত ১২টা ১মিনিটে ৫০বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুরু করা হয়।সকালে প্রথম প্রহরে স্বাধীনতা স্তম্ভে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদ বীরমুক্তিযোদ্ধা ড.আব্দুস সোবহান গোলাপ এমপির পক্ষে উপজেলা আওয়ামী লীগ ।পরক্ষনে উপজেলা প্রসাশন, উপজেলা পরিষদ, কালকিনি পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক ও সরকারী,বেসরকারী প্রতিষ্ঠান ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান, সকালে কালকিনি কলেজ মাঠে কুচকাওয়াজে সালাম প্রদান ও বিভিন্ন রকম শারীরিক কষরা প্রর্দশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগ সভাপতি তাহমিনা বেগম এমপি,উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা,উপজেলা আ,লীগ সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন,পৌর মেয়র এসএম হানিফ, কালকিনি থানা অফিসার ইনর্চাজ শামিম হাসান,উপজেলা আ,লীহ সহ-সভাপতি আবুল কালাম আজাদ,সুগ্ন-সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ জলিল আকন,মুক্তিযোদ্ধা মজিদ মোল্লা,উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল,সমাজ সেবা কর্মকর্তা বিএম আসাদুজ্জামান,উপজেলা আ’লীগের সকল অংগ সংগঠনের নেতা কর্মমিরা,সাংবাদিক সংগঠনের সাংবাদিকরা, পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্তা ব্যাক্তিরা।