শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

বিজয় দিবসে ব্যাতিক্রমী আয়োজন

জাগো বুলেটিন ডেস্ক

মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কাকনহাটি গ্রোয়িং ফাইটার্স স্পোর্টিং ক্লাবের এক ব্যতিক্রমী উদ্যোগ সবার নজর কেড়েছে।

সামাজিক সম্প্রীতি ও সম্পর্কের বন্ধন অটুট রাখতে কাকনহাটি গ্রামের শতাধিক পরিবারের সদস্যরা বহু বছর ধরপ আয়োজন করে আসছে ‘জামাই-শ্বশুর প্রীতি ফুটবল ম্যাচ’ সহ নানান ধরনের প্রতিযোগিতা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ৮ টায় উপজেলার কাকনহাটি রাজনীতি মোড় সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী প্রিতি ফুটবল ম্যাচ ও রশি টান ও বয়স্কদের হাঁস ধরা প্রতিযোগিতা। এ আয়োজন ঘিরে ছিলো আতশবাজি ও ব্যান্ডপার্টি মাইকে খেলার ধারাবর্ণনাসহ পুরস্কার বিতরণী। কিশোর সদস্যদের জন্য ছিল নানা ধরনের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন। সামাজিক সম্প্রীতির এ আয়োজন আনন্দের সঙ্গে উপভোগ করেন দর্শকেরাও।

খেলা উপভোগ করতে আসা দর্শনার্থীরা জানান, ব্যাতিক্রমী এ প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষে পরিবারের সদস্যরা ছাড়াও দূরের আত্মীয়স্বজন এক দিন আগেই নাইওর আসেন কাকনহাটিতে। এরপর জামাই-শ্বশুর দুই দলের সদস্য অংশ নেন প্রীতি ফুটবল ম্যাচে। নাগরিক জীবনের ব্যস্ততার ফাঁকে ব্যতিক্রমী এ খেলা উপভোগ্য ছিলো।

কাকনহাটি গ্রোয়িং ফাইটার্স স্পোর্টিং ক্লাবের সভাপতি জাকির হোসেন মুক্তা বলেন, ‘ আমাদের গ্রামের মানুষের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এ প্রীতি ফুটবল ও আনন্দ আয়োজন করে আসছি। এ আয়োজন উপলক্ষে এলাকায় উৎসব আমেজ তৈরি হয়। সবাই খেলা উপভোগ করেন। আনন্দ-উৎসবে মেতে ওঠেন।’