রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

দুর্গাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচন ১২ জানুয়ারি

জাগো বুলেটিন ID: EP-22433

নেত্রকোণা জেলার দুর্গাপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুল শেখ লতিফ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।

ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ ডিসেম্বর, বাছাই ১৯ ডিসেম্বর, আর ২৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও ১২ জানুয়ারি ২০২৩ তারিখে ভোট গ্রহনের সময় নির্ধারণ করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ২০,৭৮১ জন পুরুষ ভোটার ১০,০৬৬ জন ও মহিলা ভোটার ১০,৭১৫ জন। এছাড়াও পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ভোট হবে ইভিএম পদ্ধতিতে।

উল্লেখ্য,চলতি বছরের ১৯ অক্টোবর দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলাল মারা যান। (১৩ নভেম্বর) ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান প্যানেল মেয়র-১ মো. মশিউজ্জামান বাদল। এরপর (০৬ ডিসেম্বর) এক পত্রে আগামী ১২ জানুয়ারি ২০২৩ শূন্য পদে উপনির্বাচন ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন।