মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মহান বিজয় দিবসে কটিয়াদী মহিলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি

জাগো বুলেটিন ID: EP-22447

কিশোরগঞ্জের কটিয়াদীতে মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা মহিলা আওয়ামী লীগ। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৭ঘটিকা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ কটিয়াদী উপজেলা শাখার নেত্রীবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন নারী নেত্রী রুপা আক্তার, লিপি আক্তার, রেহেনা বেগম, উম্মে ছালমা, আকলিমা, মোছাঃ মেঘলা, মোছঃ শিখা, মোছাঃ হোসনা, মোছাঃ সালমা ও মোছাঃ দুলেনা।