সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

বিজয়ের মাসে নগরবাসীকে সোলার প্যানেলসহ স্ট্রিট লাইট উপহার দিলেন- মেয়র টিটু

জাগো বুলেটিন ডেস্ক

 

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শিকারিকান্দা চৌরাস্তা মোড় পর্যন্ত সোলার প্যানেলের মাধ্যমে এলইডি স্ট্রিট লাইট উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর  মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

আজ সন্ধ্যায় রহমতপুর বাইপাস মোড় এলাকায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায় এ সড়কবাতিসমূহ উদ্বোধন করেন মাননীয় মেয়র।

উদ্বোধনকালে ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আবুল বাশার, ২৮, ২৯, ৩০ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর কাউসার ই জান্নাত, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।