নগরকান্দায় কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় স্বাস্থ্য সেবা ব্যাহত
ফরিদপুরের নগরকান্দা উপজেলার বেশিরভাগই কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। সেবা নিতে আসা লোকজন হচ্ছে হয়রানির শিকার। উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের বাগুটিয়া কমিউনিটি ক্লিনিক, বিনকদিয়া কমিউনিটি ক্লিনিক বন্ধ দেখা যায়। স্থানীয় লোকজন জানান প্রায় ১ মাসের বেশি সময় বাগুটিয়া কমিউনিটি ক্লিনিক বন্ধ রয়েছে। কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবার নামে চলছে কর্মরত ব্যাক্তিদের বিলাসিতা নিজের ব্যাক্তিগত যোগ্য। সরকার স্বাস্থ্য সেবার মান বাড়াতে প্রতিটি ইউনিয়নের একাধিক স্থানে গড়ে তুলেন কমিউনিটি ক্লিনিক। জনবল নিয়োগের মাধ্যমে এসকল ক্লিনিকে শুরু থেকে চলছে স্বাস্থ্য সেবা।
বর্তমানে কমিউনিটি ক্লিনিকে নিয়োজিতরা কর্মস্থল ফাঁকি দেওয়া আর তাদের গাফিলতির কারনে বন্ধ থাকে কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে আসা জহুরন বেগম(৬৫),সালেহা (৩৫),সাহিনুর বেগম(৪০)কবির মিয়া (৪৫),বাদশা মোল্লা (৫৫),বিলকিস বেগম(৩৫),জানু বেগম(৩৮)লাবনি, কইতুরী সহ অনেকে বলেন আমাদের কোন সমস্যা হলে আসি ক্লিনিকে ঔষধ নিতে আসলেই কমিউনিটি ক্লিনিক বন্ধ দেখি ঔষধ নিতে পারিনা। ঔষধ নিতে এসে ফিরে যেতে হয় আমাদের। কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় কোন উপকারে আসছে না।
বাগুটিয়া ও বিনকদিয়া কমিউনিটি ক্লিনিকে নিয়োজিতদের কারও সাথে যোগাযোগ করেও তাদের ফোন নাম্বার বন্ধ থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।
তবে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা এফতেখার আজাদ বলেন, জনবল সংকট থাকায় এই সমস্যা হচ্ছে তবে জনবল নিয়োগের পরই সব এসকল সমস্যার সমাধান হবে। এছাড়া উপজেলার কোন কমিউনিটি ক্লিনিকে অনিয়ম হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।