রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

শিক্ষার আলো ছড়াতে প্রত্যন্ত অঞ্চলে যাত্রা শুরু করলো ‘সর্দার আহম্মদ আলী মাষ্টার স্কুল

জাগো বুলেটিন ID: EP-22523

শিক্ষার আলো ছড়িয়ে দিতে লংগদু উপজেলার মাইনিমুখ ইউনিয়ন এর প্রত্যন্ত এলাকার সর্দার আহম্মদ আলী মাষ্টার পাড়ার নিজস্ব ক্যাম্পাসে ২০১৮ সালে স্থাপিত প্রতিষ্ঠানটি নতুন ভাবে যাত্রা শুরু করলো ‘ সর্দার আহম্মদ আলী মাষ্টার স্কুল। সাবেক জেলা পরিষদের সদস্য মরহুম সর্দার আহম্মদ আলীর নামে এই স্কুলটির নাম করন করা হয়।

সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়টির উত্তরোত্তর সফলতা কামনা করেন অত্র এলাকার প্রবীণ মুরুব্বি আঃ হান্নান।

এসময় অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান,মাসুম বিল্লাহ ও
সোনাই কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ ওমর ফারুক, জহিরুল ইসলাম প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করেন।

প্রত্যন্ত এই এলাকায় সর্দার আহম্মদ আলী মাষ্টার স্কুল প্রতিষ্ঠা করায় কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবি,এস, মামুন জানান, ইতিমধ্যে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ৬ষ্ঠ শ্রেণী থেকে শুরু করে শিক্ষার্থী অনুযায়ী আপাতত ১০ম শ্রেণী পর্যন্ত পাঠদানের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, দারিদ্র্য, এতিম এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য সর্দার আহম্মদ আলী মাষ্টার স্কুলের পক্ষ হতে সর্বাত্মক সহযোগিতা করা হবে।