নগরকান্দায় ভিজিডি কার্ডের নতুন তালিকা যাচাই বাছাইতে ইউএনও
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের ভিজিডি কার্ডের নতুন নামের তালিকায় আবেদনকারীদের যাচাই বাছাই করেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক।
২০ ডিসেম্বর বুধবার দুপুরে লস্কারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার এর উপস্থিতিতে নগরকান্দা উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা আকবর হোসেন, উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা কাকুতি দত্ত, ইউনিয়ন পরিষদের সদস্যগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক বলেন এই তদন্তের মাধ্যমে সঠিক অসহায় হতদরিদ্ররা সুবিধা ভোগ করবে। এছাড়া অনিয়মের কোন সুযোগ নেই।