রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

কাঠালিয়ায় গাছের সাথে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার করছে পুলিশ

জাগো বুলেটিন ID: EP-22641

ঝালকাঠির কাঠালিয়ার আনইলবুনিয়া গ্রাম থেকে গাছের সাথে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ।

আজ শুক্রবার সকালে কাঠালিয়া থানার এস আই মোঃ কাইয়ুম বাদুরের নেতৃত্বে এক দল পুলিশ সংবাদ পেয়ে উপজেলার আনইলবুনিয়া গ্রামের মোঃ আব্দুল কুদ্দুস খানের বাড়ির সামনের কমলা গাছের সাথে তার ছেলে মোঃ হৃদয় খান (২২) এর লাশ ঝুলতে দেখে কাঠালিয়া থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরন করেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারন জানাজায়নি।

এ ঘটনায় কাঠালিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।