ফরিদপুরে বাড়ির দেয়াল ভাঙ্গার ও প্রাণ নাশের অভিযোগ
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের নিবাসী ইয়াসমিন আক্তার , স্বামী মোস্তফা কামাল মোক্তাদীর বসত বাড়ির বাউন্ডারী ওয়াল বৃহস্পতিবার (২২শে ডিসেম্বর) সকালে ভেঙ্গে দিয়েছে প্রতিবেশী আনোয়ার হোসেন মুসা , কামরুল ইসলাম , উভয়ের পিতা মোসলেম খান গংরা। ইয়াসমিন আক্তার প্রতিবাদ করায় তাকে ও তার পরিবারকে হুমকি প্রদাণ করেছে বলে চরভদ্রাসন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।
এ বিষয়ে অভিযুক্ত কামরুল ইসলাম জানান , বিষয়টি আমাদের পারিবারিক রাস্তা নিয়ে । আমরা যে রাস্তা দিয়ে চলাচল করি ঐ রাস্তার উপরে ইয়াসমিন আক্তার ওয়াল দিয়ে আমাদের চলাচল বন্ধ করে দেন । এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঐ ওয়াল ভেঙ্গে দেন তবে প্রাণ নাশের ও হুমকির বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন । আমরা তাদের কোন প্রাণ নাশের হুমকি দেই নাই ।
থানায় কার কাছে অভিযোগটির তদন্তে আছে জানতে চাইলে বাদী ইয়াসমীন আক্তারের স্বামী মোস্তফা কামাল মোক্তাদীর জানান , আমার স্ত্রীর অভিযোগটির তদন্তের জন্য লিখিত অভিযোগের কাগজটি চরভদ্রাসন থানার এস আই প্রবীরের নিকট আছে । তিনি আরো জানান , এ বিষয়ে ০৬/১১/২২ ইং তারিখে ফরিদপুরের বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে মোকাদ্দমা করিলে বিজ্ঞ আদালত চরভদ্রাসন থানাকে নালিশী তফসিল ভিক্ত জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বলা হয় এবং ০৯/০১/২০২৩ ইং তারিখ পর্যন্ত পরবর্তী আদেশের জন্য ধার্য করা হয়েছে ।
এ বিষয়ে চরভদ্রাসন থানার এস আই প্রবীর জানান , ইয়াসমীন আক্তারের তদন্তের জন্য কোন অভিযোগের কাগজ আমি হাতে পাই নাই । পেলে বিস্তারিত জানাতে পারবো ।