রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নগরকান্দায় গাজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাগো বুলেটিন ID: EP-22668

রিদপুরের নগরকান্দায় গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানা পুলিশ ৫০০গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার সকালে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মিরাজ হোসেনে এর নির্দেশনায় এসআই মোঃ আনোয়ার হোসেন, এএসআই আজিজুর ইসলাম, অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজা সহ আসামী মোঃফরিদ শেখ (২৫) পিতা সাহেদ আলী শেখ সাং মিনার গ্রাম থানা নগরকান্দা জেলা ফরিদপুর কে গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের নিয়মিত মামলা রুজু করে শুক্রবার পুলিশ স্কটের মাধ্যমে ফরিদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। নগরকান্দা থানার এসআই আনোয়ার হোসেন বলেন,মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসাবে ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং এ অভিযান অব্যাহত থাকবে।