শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

সাভারে লেগুনা-মিনিবাস সংঘর্ষে নিহত ৩, আহত ৫

জাগো বুলেটিন ডেস্ক

সাভারে যাত্রীবাহী লেগুনা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ৫ জন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিএন্ডবি-আশুলিয়া সড়কের কলমা নামক স্থানের ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফাহিম (১৯), ফজলুল (৪০) ও নাসির (৪০)।

এছাড়া আহতদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।