দাগনভূঞার মাহি নামের ৯ বছরের এক শিশু নিখোঁজ
দাগনভূঞার মোনতাসির মাহমুদ মাহি (০৯) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ছেলেটির নানার বাড়ি উপজেলার ফাজিলেরঘাট এলাকা থেকে একটি বাইসাইকেল নিয়ে বেরিয়ে আর ফেরেনি।
নিখোঁজ মাহি একই উপজেলার জায়লস্কর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মাহবুবুল হকের ছেলে।
এসময় ছেলেটির পরনে প্যান্ট ও গোলাপি- হলুদ রঙের জামা ছিল।
দিনভর অনেক আত্মীয় স্বজনের বাড়ীসহ আশপাশের প্রায় সবকয়টি এলাকায় খোঁজাখুঁজির পরও ছেলেটিকে না পেয়ে সন্ধ্যা ৭টার দিকে দাগনভূঞা থানায় জিডি’র প্রস্তুতি চলছিলো বলে জানিয়েছেন তার চাচা এনামুল হক (আবু)।
এছাড়াও যে কেউ শিশুটি সন্ধান পেয়ে থাকলে ০১৮১৮৪৪৯৭৭৪ নম্বরে তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন ছেলেটির পরিবারের সদস্যরা।