রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

লংগদুরের হাজা ছড়ায় শীতকালীন পিঠা উৎসব

জাগো বুলেটিন ID: EP-22807

রাঙ্গামাটির লংগদু উপজেলার হাজাছড়া এলাকায় শীতকালীন পিঠা উৎসব ঐতিহ্যের দৃষ্টিনন্দন আয়োজন করা হয়েছে।

চিতই পিঠা, ভাপা পিঠা, কাটা পিঠা, বেণী পিঠা, কুসলিপিঠা, বকুল পিঠা, চন্দ্রহলি, সাগরিকা, ঝর্ণা, সাঝেরমায়া, গোপাল, ঝিনুক, পাটি সাপটা, বৌমুগ পাকানসহ কয়েকশ’ পিঠার সমারোহ নিয়ে হাজা ছড়ায় হয়ে গেল শীতকালীন পিঠা উৎসব।

হাজা ছড়া বাজার কমিটি ও এলাকা বাসীর যৌথ উদ্যোগে (২৫ ডিসেম্বর) রবিবার বিকেলে লংগদু উপজেলার মাইনিমুখ ইউনিয়ন এর হাজা ছড়া কমিউনিটি ক্লিনিকের মাঠ প্রাঙ্গণে উক্ত পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

এতে সাধারণ মানুষকে উৎসাহিত করতে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।এসময় স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন গ্রাম থেকে আসা পিঠা বিক্রেতারা পিঠা বানিয়ে শীতকালীন এ পিঠা উৎসব জমিয়ে রাখেন।

স্থানীয়রা বলছেন, পিঠা উৎসব একটি অন্যরকম আনন্দের মেলা। এই উৎসবকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই প্রতিবছর এরকম উৎসবের বিকল্প নেই