রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

মুরাদনগরে প্রাইভেটকার থেকে ১২কেজি গাঁজা উদ্ধার গ্রেফতার ১

জাগো বুলেটিন ID: EP-22975

কুমিল্লার মুরাদনগরে প্রাইভেটকারে করে গাঁজা বহনের সময় জুয়েল রানা (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। গ্রেফতারকৃত জুয়েল রানা ফরিদপুর জেলার বোয়ালমারি থানার দাতপুর গ্রামের বাবলু মোল্লার ছেলে। এ সময় তার কাছ থেকে ১২ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
গত বুধবার রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন দিঘীর পাড় এলাকায় বাঙ্গরাবাজার-বিষ্ণপুর সড়কের ব্রীজের উপর অভিযান চালিয়ে গাজাঁসহ তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, বাঙ্গরাবাজার থানাধীন বাঙ্গরাবাজার-বিষ্ণপুর সড়ক হয়ে একটি মাদকের চালান যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরাবাজার থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথের নেতৃত্বে একদল পুলিশ দিঘীরপাড় এলাকার বিষ্ণপুর সড়কের ব্রীজের উপর চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায়। এ সময় একজন লোক একটি সাদা রংয়ের প্রাইভেটকার যোগে মাদকদ্রব্য (গাঁজা) বহন করিয়া যাওয়ার পথে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পুলিশ প্রাইভেটকারটিকে তল্লাশী করে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ও বিশেষ কায়দায় লুকানো অবস্থায় গাঁজাগুলো উদ্ধারপূর্বক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মো: রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রনআইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।