রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃ উপজেলা কাবাডি প্রতিযোগিতা এর শুভ উদ্বোধন

জাগো বুলেটিন ID: EP-23064

 

শুক্রবার (৩০ ডিসেম্বর ২০২২ ইং) পৌষ মাসের তীব্র শীতকে উপেক্ষা করে এক আনন্দঘন পরিবেশে স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃ উপজেলা কাবাডি প্রতিযোগিতা ২০২২ ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সকাল ১০টায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশ, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ  রেঞ্জ  ডিআইজি দেবদাস ভট্রাচার্য বিপিএম, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সহ প্রমূখ।
জেলা প্রশাসক ময়মনসিংহ ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা মোঃ মোস্তাফিজার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্হার সাধারন সম্পাদক ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। অনুষ্ঠানের আয়োজনে ও ব্যবস্থাপনায় ছিলেন জেলা। পুলিশ সুপার মাসুম আহম্মদ ভুঞা পিপিএম। অনুষ্টানে বক্তারা বলেন খেলাধুলা মানসিক ও দৈহিক শক্তি সঞ্চয় করে। শিশু কিশোরদের মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য।