পঞ্চগড়ে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
পঞ্চগড়ে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। রোববার (০১ জানুয়ারী) দুপুর ১২ টায় পঞ্চগড় শহরের জালাশীপাড়া এলাকায় শাহিন মঞ্জিল চত্বরে রাবেয়া ভিশন সেন্টার এ চক্ষু সেবা আয়োজন করে।
আনুষ্ঠানিক ভাবে এ চক্ষু সেবা উদ্বোধন করেন পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট।
এসময় বীরমুক্তিযোদ্ধা আছিম উদ্দীন ,রাবেয়া ভিশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো: রেজাউন নবী সরকার উপস্থিত ছিলেন।
অভিজ্ঞ চিকিৎসকদ্বারা প্রায় শতাধিক রোগীকে বিনামুল্যে চক্ষু সেবা প্রদান হয়।