রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন

জাগো বুলেটিন ID: EP-23263

“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ফরিদপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে (২ জানুয়ারি) সোমবার সকাল ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ এস এম আলী আহসান এর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার ।
এছাড়া উপস্থিত ছিলেন সারদা সুন্দরী কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান খান, ফরিদপুরের সমাজসেবা অফিসার এস এম সুজাউদ্দিন রাশেদ সহ অন্যান্য কর্মকর্তারা।

আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কম্বল বিতরণ করা হয়।