ছিনতাই হওয়া অটো গাড়ি উদ্ধার করলো পুলিশ
বরগুনার আমতলীতে গত ৪ ডিসেম্বর যাত্রীবেশে ৩ জন বখে যাওয়া কিশোর অটোচালক মো:সিদ্দিকুর রহমান মৃধার (৬০) অটোটি চুরি করে নিয়ে যায়।
অভিযোগ পেয়ে আমতলী থানা পুলিশ সিসি টিভির ফুটেজের মাধ্যমে আসামীদের সনাক্ত করে শুক্রবার ১২টার সময় চুরি যাওয়া অটো উদ্ধার পূর্বক আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
যাত্রী বেশে পৌরসভার ৫ নং ওয়ার্ডের জাকারিয়া(২৫), সোলায়মান (২০) জাহিদুল ইসলাম (১৯) যাত্রী বেশে ৪ জানুয়ারী অটো চুরি করে নিয়ে যায় এ ঘটনায় অটো মালিক আমতলী থানায় লিখিত অভিযোগ দিলে থানা পুলিশ সোলায়মান (২০) জাহিদুল ইসলাম (১৯)কে সিসিটিভির ফুটেজের মাধ্যমে সনাক্ত করে আসামীদের গ্রেফতার করেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান বলেন, শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে প্রেরন করা হয়েছে।