পঞ্চগড়ের কোচের ধাক্কায় প্রাণ গেলো মা ও ছেলের
পঞ্চগড়ের বোদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে । নিহত ব্যক্তিরা হলেন আশরাফুল ইসলাম স্ত্রী
আফরোজা বেগম (৪৮) ও ছেলে মিশু (২৬)। নিহত দুজনের বাড়ি বোদা উপজেলার সদর ইউনিয়নের সন্ত্রুরা পুকুরি এলাকায়।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে ময়দানদিঘী ইউনিয়নের লালদীঘির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে ঢাকা ও পঞ্চগড় মহাসড়কে।
পরিবারের সদস্যরা জানান, নিজ বাড়ি হতে রাত ৮টায় দিকে মা ছেলে মোটরসাইকেল যোগে পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন। নাতনির অসুখ দেখতে মেয়ে জামাইয়ের বাসায় । পথিমধ্যে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি মোটরসাইকেল যোগে পঞ্চগড়ে যাচ্ছিলেন মা ও ছেলে। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহন নৈশ্য কোচ তাদেরকে ধাক্কা দেয়। মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত্য ঘোষণা করেন। বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজয় রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।