রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে চিত্র শিল্পী কালিদাস কর্মকারের ৭৭ তম জন্মোৎসব  উপলক্ষে মত বিনিময় সভা 

জাগো বুলেটিন ID: EP-23578

কুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী ও ফরিদপুরের কৃতী সন্তান  কালিদাস কর্মকারের ৭৭ তম জন্মোৎসব  উপলক্ষে  সাংবাদিকদের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৯ জানুয়ারি)  দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের কনফারেন্স কক্ষে  অনুষ্ঠিত হয়।

এ সময় কালিদাস কর্মকারের পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও উল্লেখযোগ্য কর্মকাণ্ড তুলে ধরেন তার বড় মেয়ে আমেরিকা প্রবাসী ডা.কংকা কর্মকার।

তার বড় মেয়ে জানান, আমার বাবা উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকায় চলে যান এবং ওখানে লেখাপড়া করেন । ফরিদপুরে আসা যাওয়া কম থাকায় তার  জন্মস্থান ফরিদপুর থেকেই তাকে নিয়ে প্রথমবারের মতো জন্মোৎসব  পালন করছি ।
শিল্পী কালিদাস কর্মকারের ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গলবার  বিকাল তিনটায় শহরের অম্বিকা ময়দানে  বাচ্চাদের চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।

ফরিদপুর প্রেসক্লাবের ক্লাবের সাধারণ সম্পাদক  কামরুজ্জামান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন কালিদাস কর্মকারের ছোট বোন সঞ্চিতা কর্মকার, ভাই প্রশান্ত কর্মকার  দেবদাস কর্মকার, ছোট ভাই বউ হাসি তালুকদার, কালিদাস কর্মকারের ভগ্নিপতি কিশোর কুমার ভাগ্নে আমিনুল ইসলাম বাবু।
মতবিনিময়ে ফরিদপুর প্রেস ক্লাবের  বিভিন্ন  প্রিন্ট ও  ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।